E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গোপালগঞ্জের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১২:১৮:৪২
‘গোপালগঞ্জের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে গোপালগঞ্জের উন্নয়ন হবে কি হবে না। আমাদের গোপালগঞ্জ জেলার উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দিন। 

বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের শ্রীপুর গ্রামবাসীর আয়োজনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি কথা দিচ্ছি, সুখে-দুঃখে সেবক হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। ’

তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে, কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যার সমাধান ও রাস্তা-ঘাটের উন্নয়ন করব। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।

নির্বাচনী জনসভায় এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরো মৃধা, মোঃ ইনামুল হক, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম সেলিম, সাজাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, সাজাইল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আকিজ মোল্লা প্রমুখ।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test