ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
আবু নাসের, সালথা : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম আরও জোরদার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর নিজস্ব ও বেসামরিক প্রশাসন থেকে প্রাপ্ত যানবাহনের পাশাপাশি নিজস্ব অর্থায়নে ভাড়া করা সিভিল গাড়ির মাধ্যমে দিন-রাতব্যাপী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানে নিয়মিত টহলের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সেনাবাহিনীর দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতি এলাকাজুড়ে নিরাপত্তার একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। বর্ধিত টহলের কারণে সাধারণ জনগণের মাঝে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগের তুলনায় তারা এখন নিজেদের অধিকতর নিরাপদ বোধ করছেন। এর ফলে ভোটারদের মধ্যে আগামী ১২ ফেব্রুয়ারী ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ তৈরি হচ্ছে।
বিশেষ করে ব্যবসায়ী, বয়স্ক ভোটার ও নারী ভোটাররা জানান, নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল তাদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। অধিকাংশই মনে করছেন, এই নিরাপত্তা ব্যবস্থার কারণে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যে আসন্ন নির্বাচনে সম্ভাব্য দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তার স্বার্থে তাদের আস্থার শেষ আশ্রয়স্থল সেনাবাহিনীর এই তৎপরতার মাধ্যমে সালথা উপজেলায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে এবং ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।
(এএন/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








