গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামে এক চালককে হত্যার পর ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইজিবাইক চালক সুফিয়ান চৌধুরী পার্শবর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামের শুকুর চৌধুরী ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয় সুফিয়ান। কিন্তু রাতে বাসায় ফিরেন নি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে সুফিয়ানের মরদেহ শনাক্ত করেন।
সুফিয়ানের আপন বড় ভাই বুলবুল চৌধুরী বলেছেন, সকালে সুফিয়ান ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়। কিন্তু রাতে বাসায় ফিরে আসেনি।তাই আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, রাতে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয় বলে এ চিকিৎসক জানান।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে গেলেন ৭৬৩৪ হজযাত্রী
- এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-ইরা-রাফেরা
- মেসিকে দলে আনাই ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন
- ‘নাটকে ফ্রিতে দেখলে কেউ তোমাকে ফিল্মে নেবে না’
- ‘এফবিসিসিআইকে অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে’
- ‘পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি'
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- বইমেলা স্থগিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








