E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবারও প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে’

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৩:০৮:৪৩
‘দেশের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবারও প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে’

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর–কাশিয়ানীর আংশিক) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবারও প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মুকসুদপুরে মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, অতীতে একটি নিষিদ্ধ ও গোপন রাজনীতিতে বিশ্বাসী দলের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক ছিল। তবে দলটি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, তাদের শীর্ষ নেতারা ১৯৭১ সালের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন। সম্প্রতি নারী সমাজ ও নারীদের বিষয়ে দেওয়া একটি বক্তব্যকে তিনি অশোভন ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।

মুক্তিযোদ্ধা ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাফিকুজ্জামান শরীফ এবং বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন মুক্তিবাহিনীর কমান্ডার জাফর আহম্মেদ মল্লিক।

মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা এ সভায় অংশ নেন।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)



পাঠকের মতামত:

০৭ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test