‘গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গুপ্ত সংগঠন জামায়াত ভোটে জেতার পায়তারা করছে’
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে লাবসা ইউনিয়নবাসীর আয়োজনে লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী কোন মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোট গ্রহণের দিন নয়, এটি জনগণের উন্নয়ন ও ভাগ্য নির্ধারণের দিন। সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের গণজোয়ার বইছে। এই গণজোয়ার ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী গুপ্ত সংগঠন ধানের শীষের গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভোটে জেতার পায়তারা করছে। জামায়াতের মুনাফিকি চরিত্রের কারণে ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে কারণে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার বইছে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপন করাসাতক্ষীরার প্রধান সমস্যা জলবদ্ধতা দূরীকরণ, বন্ধ টেক্সটাইল চালু করাসহ রাস্তা-ঘাট, ব্রিজ কালভাট তৈরি করে উন্নয়ন ত্বরান্বিত করা হবে। সাতক্ষীরার অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, ডা: শহিদুর রহমান, সদর থানা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আকবর আলী প্রমুখ।
লাবসা ইউনিয়ন মাঠে নির্বাচনী জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম বলেন, আমার প্রিয় লাবসা ইউনিয়নবাসী আপনারা আমাকে সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের খেদমতে ৩৮ বছর আপনাদের পাশে আছি। আমি যদি কোন অন্যায় করে থাকি এবং মনে কষ্ট দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমাদের কাছে দাবি একটাই আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন। তাহলে আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকবো।
লাবসা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে জন সমুদ্রে রূপ নেয় ধানের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী জনসভা।
এসময় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থকসহ হাজার হাজার নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম।
(আরকে/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের’
- যেসব জিনিস খাটের নিচে রাখবেন না
- সবজিতে কমবে লিভারের ফ্যাট
- রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ‘নির্বাচন ১২ তারিখেই হতে হবে’
- ‘গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গুপ্ত সংগঠন জামায়াত ভোটে জেতার পায়তারা করছে’
- ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবারও প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে’
- ‘কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেবো না’
- ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে র্যালি
- দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট
- নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন
- নেদারল্যান্ডসে বড় স্বীকৃতি পেলো বাংলাদেশের ‘মাস্টার’
- ‘মনে হচ্ছিল আমারই সুযোগ নেওয়া উচিত'
- পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩১
- বাড়লো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা
- ‘৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না’
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
০৭ ফেব্রুয়ারি ২০২৬
- ‘গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গুপ্ত সংগঠন জামায়াত ভোটে জেতার পায়তারা করছে’
- ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবারও প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে’
- ‘কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেবো না’
- ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে র্যালি
- নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন
-1.gif)








