E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৯:৩১:৩০
ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। 

আজ শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ যৌথ অভিযানে ৪টি বিদেশি ৭.৬৫ পিস্তল, ২টি দেশি পাইপ গান, ৬টি পিস্তলের ম্যাগাজিন, নিস্তলের গুলি ১৬ রাউল, ২টি পাইপ গানের গুলি ও বিপুল পরিমান দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

দুপুরে খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, কনাইপুরের আগ সেন্টার সংলগ্ন এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কের পাশের পুকুরটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। এসময় বিজিবি, কোতয়ালি থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে।

কিছুক্ষণ পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পুকুরটি সেঁচার কাজ শুরু করে সেনা বাহিনী। পরে পুকুরের পানি পুরোপুরি সেঁচা হয়ে গেলে সেখান থেকে সেনাবাহিনী জনসম্মুখে টেপ দিয়ে পেঁচানো অবস্থায় চারটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো খোলার পর সেখান থেকে একে একে বের করা হয় ভয়ংকর এসব দেশি বিদেশি অস্ত্র। এসময় ৪টি বিদেশি ৭.৬৫ পিস্তল, ২টি দেশি পাইপ গান, ৬ টি পিস্তলের ম্যাগাজিন, ৭.৬৫ পিস্তলের গুলি ১৬ রাউল, ২টি পাইপ গানের গুলি, চাইনিজ কুড়াল ৫টি, দেশি ছুড়ি ৬৫টি, বল্লব ৮টি, ছোট ছুড়ি ৬টি, কোচ ১টি, বর্শার মাথা ১০১টি এবং মদের বোতল ৫টি উদ্বার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test