‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, কোন রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হোক এটা বিএনপি কখনো চায় না। বিএনপি কখনোই বিরাজনীতিকরণের রাজনীতি করে না। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে। যে গণতন্ত্রে অনেক রাজনৈতিক দল থাকবে। অনেক পথ ও মতের মানুষ থাকবে। অনেক সমালোচনা থাকবে। সবকিছু গ্রহণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়। আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিএনপি যোগদান করে নাই। এ জন্য একটি দল বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছিল। বিএনপি আন্দোলনে না যাওয়া সত্যেও ইন্টেরিয়াম গভমেন্ট তাদের ক্ষমতা বলে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।
গতকাল শনিবার রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি আগেও এ আসন থেকে দুই বার নির্বাচন করেছিলাম। কিন্তু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারি নাই। তখন ভোট চাইবার কোন পরিবেশ ছিল না। এখন একটি পরিবেশ তৈরী হয়েছে। এই পরিবর্তীত পরিবেশের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।
উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন, আমি আপনাদের কাছে কোন রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করবো।
পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জ্বালানি তেলের দাম বাড়াতে হতে পারে’
- মুকসুদপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রবিরতির উদ্বোধন
- নববর্ষে বাপ্পা মজুমদারের নতুন গান
- তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল
- পদত্যাগ করলেন মেসিদের কোচ
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- ‘অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়’
- ‘ইসলামী ব্যাংক বিপন্ন হলে অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে’
- ‘শিক্ষায় মডেল জেলা হবে বগুড়া’
- ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে'
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
-1.gif)








