E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নির্বাচিত হলে দুই হাজার যুবককে স্পেশাল প্রশিক্ষণ দেওয়া হবে’

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৮:০৮:১৩
‘নির্বাচিত হলে দুই হাজার যুবককে স্পেশাল প্রশিক্ষণ দেওয়া হবে’

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর- ৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আফতাব উদ্দীন মোল্লা বলেছেন, আমি নির্বাচিত হলে দুই হাজার যুবককে স্পেশাল প্রশিক্ষণ দেওয়া হবে। যারা ইউনিয়নে ইউনিয়নে কাজ করবে। চিরিরবন্দরকে পৌরসভা করা হবে। হিন্দুদের শতভাগ নিরাপত্তা ও ধর্মীয় শতভাগ নিশ্চয়তা দেওয়া হবে। 

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আমি ৯৫ ভাগ নির্বাচিত হওয়ায় আশাবাদী। আমি নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ ও ধর্ষক মুক্ত হবে এই এলাকা। কোন সন্ত্রাসী-চাঁদাবাজ ও ধর্ষকের স্থান নেই আমাদের কাছে। তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test