‘মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া’
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর বলেন,সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্ব প্রথম মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন।
১৯৯২ সালে আমরা প্রথম ঢাকায় মহাসমাবেশ করেছিলাম।সেই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।খালেদা জিয়ার আমাদেরকে প্রথম ঢাকা যাওয়ার অনুমতি দিয়েছেন। রাজপথে আমাদেরকে কীর্তন করার অনুমতি দিয়েছেন।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কাজী মন্টু কলেজ মাঠে অনুষ্ঠিত এস এম জিলানীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।
তিনি জনসভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন,আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে দেশের প্রাধানমন্ত্রী হবেন তারেক রহমান।তার সাথে আমার দীর্ঘ সময় বৈঠক হয়েছে।তারেক রহমান আমাকে কথা দিয়েছে, ওড়াকান্দির উন্নয়ন ও হরিচাঁদ ঠাকুরকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা প্রয়োজন তিনি তাই করবেন।
নির্বাচনী এই জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেন,আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো।
তিনি আরো বলেন, আমার দলের কোন সদস্য দ্বারা যদি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার কোন জনগণ হয়রানি বা নির্যাতনের শিকার হয় তা হলে আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ দলীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করবো।
সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এস এম জিলানীর নির্বাচনী এই জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
(টিবি/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরে এলো জাহাজ
- তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বন্দরে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানী সৈন্যরা
- ‘ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না’
- ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
- বগুড়ায় ইসকন আনন্দ আশ্রমে ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা
- কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান
- আমরা কি যুদ্ধের চেয়েও ভয়াবহ অশান্তিতে বাস করছি?
- ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
- ফরিদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী
- কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
- মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
- শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড
- ‘দেশে তেলের সংকট নেই’
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশু হাসাপাতালে
- ঈশ্বরদীতে পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত যুবক
- সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
- ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
- দিনাজপুরে জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি হয় ঢাকায়
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
-1.gif)








