দিনাজপুরে ৪৯৯৩টি ভোট কক্ষ ও কেন্দ্রের প্রবেশপথে সিসি ক্যামেরা স্থাপন
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে ৬টি সংসদীয় আসনের সকল কেন্দ্রের প্রবেশ পথ ও কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ৮৪৪টি ভোট কেন্দ্রের প্রধান গেট এবং ৪ হাজার ৯৯৩টি ভোট গ্রহণ কক্ষে স্থাপন করা হয়েছে এসব সিসি ক্যামেরা।
আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত ভোট কেন্দ্রের প্রবেশ পথ ও প্রত্যেকটি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রতিটি ভোট কেন্দ্রের ভোট কক্ষগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে জেলার ৬টি সংসদীয় আসনের ১৩ টি উপজেলায় ৮৪৪টি ভোট কেন্দ্রের প্রবেশ পথ ও ৪ হাজার ৯৯৩টি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার ৬টি সংসদীয় আসনের ১৩টি উপজেলায় ৮৪৪টি ভোট কেন্দ্রে প্রত্যেকটি ভোট কক্ষে উন্নত মানের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ভোট কেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরাগুলো সচল করতে ট্রায়াল দেওয়া হয়। আজ বুধবার দুপুরের মধ্যে ট্রায়াল সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের পূর্বে সিসি ক্যামেরাগুলো কার্যকর রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রত্যেকটি ভোট কেন্দ্রের প্রত্যেকটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের ফলে কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসাররা তাদের কক্ষে বসেই ভোট কেন্দ্রের সর্বত্র মনিটরিং করতে পারবেন। এছাড়াও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভোট দানে বিঘ্নকারী দুষ্কৃতিকারীদের তাৎক্ষণিক সনাক্ত করা সহজ হবে,এই সিসি ক্যামেরা স্থাপনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় এবার ৮৪৪টি ভোট কেন্দ্রে ৮৮৭ জন প্রিজাইডিং অফিসার, ৫ হাজার ২৪১ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার ৪৮৬ জন পোলিং অফিসারসহ মোট ১৬ হাজার ৬১৪ জন জনবল ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত আছেন।
এসব জনবলের মধ্যে দিনাজপুর-১ আসনে (বীরগঞ্জ-কাহারোল) ২ হাজার ৫৮৭ জন, দিনাজপুর-২ আসনে (বিরল- বোচাগঞ্জ) ২ হাজার ৩১৩ জন, দিনাজপুর-৩ (সদর) আসনে ২ হাজার ৫৫৩ জন, দিনাজপুর-৪ আসনে (চিরিরবন্দর- খানসামা) ২ হাজার ৬২৫ জন, দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর-ফুলবাড়ী) ২ হাজার ৯৫৭ জন এবং দিনাজপুর-৬ আসনে (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) ৩ হাজার ৫৯৯ জনকে নিয়োগ করা হয়েছে।
নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, ভোট গ্রহণের দিনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ৬ টি আসনের ১৩ টি উপজেলায় ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত থাকবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটানার সংবাদ পাওয়ামাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হবেন। নির্বাচন কমিশনের আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান করবেন বলে তিনি অবহিত করেন।
দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- দিনাজপুরে ৪৯৯৩টি ভোট কক্ষ ও কেন্দ্রের প্রবেশপথে সিসি ক্যামেরা স্থাপন
- ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার
- ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি
- ফরিদপুর- ২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন
- নির্বাচন উপলক্ষে ভোমরা বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ
- ঝিনাইদহে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৩৭টি, বাড়তি নিরাপত্তা
- বিএনপি কর্মীর দোকান ঘর থেকে লাঠি ও ইটপাটকেল উদ্ধার, ১০ দিনের জেল
- কাপ্তাইয়ে প্রস্তুত ২২ কেন্দ্র, কাল রায় দেবেন ভোটাররা
- ঈশ্বরদীতে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ গ্রেফতার ৩
- গাজীপুর- ৪ আসনে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা
- ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরসহ ২টি মন্দিরে চুরি
- দুই রহমানের মধ্যে নির্বাচন, লন্ডনী রহমান জিতবেন?
- ‘উচ্চশিক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হলে নিজ যোগ্যতায় এগিয়ে যাবে নারীরা’
- গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি
- ‘পাকিস্তান ছাড়া বিশ্বকাপ চলতে পারে, ভারত ছাড়া নয়’
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে পরিবর্তন
- গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
- সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম
- কানাডায় স্কুলে গুলি, নিহত ১০
- পাংশায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর
- পাংশায় ইউএনওর মানবিক ব্যবহারে দখলমুক্ত হলো ফুটপাত
- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ
- ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম
- নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হওয়ার আশ্বাস সিইসির
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ফরিদপুর- ২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন
- নির্বাচন উপলক্ষে ভোমরা বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- ঝিনাইদহে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৩৭টি, বাড়তি নিরাপত্তা
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
১১ ফেব্রুয়ারি ২০২৬
- দিনাজপুরে ৪৯৯৩টি ভোট কক্ষ ও কেন্দ্রের প্রবেশপথে সিসি ক্যামেরা স্থাপন
- ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার
- ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি
- ফরিদপুর- ২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন
- ঝিনাইদহে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৩৭টি, বাড়তি নিরাপত্তা
- বিএনপি কর্মীর দোকান ঘর থেকে লাঠি ও ইটপাটকেল উদ্ধার, ১০ দিনের জেল
- কাপ্তাইয়ে প্রস্তুত ২২ কেন্দ্র, কাল রায় দেবেন ভোটাররা
- ঈশ্বরদীতে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ গ্রেফতার ৩
- গাজীপুর- ৪ আসনে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা
- ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরসহ ২টি মন্দিরে চুরি
- গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম
- পাংশায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর
- পাংশায় ইউএনওর মানবিক ব্যবহারে দখলমুক্ত হলো ফুটপাত
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
-1.gif)