E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ’

২০২৬ ফেব্রুয়ারি ১২ ০৯:১৪:৪০
‘গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ’

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিয়ে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test