নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
ঈশ্বরদী প্রতিনিধি : “নয় বছর পর আইজক্যা ভোট দিবার আইছি। শরীলডা খারাপ বইলা নাতিরে কইছি, কোলে কইরা ভোট দিতে নিয়া যাতি। ভোটে এত লোক দেইখ্যা খুব ভালো লাগতিছে।”
ভোট দিতে এসে এভাবেই অনুভূতি প্রকাশ করেন ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের বাসিন্দা ৯০ বছর বয়সী গ্যাদা খন্দকার।
আজ বৃহস্পতিবার সকাল থেকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ১২৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় অন্যান্য ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে নিজের প্রতিক্রিয়া জানান গ্যাদা খন্দকার।
দাদাকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে আসা নাতি ফিরোজ আলী বলেন, “ভোটের দিন ভোট দিতে না এলে কেমন হয়? তাই সকাল সকাল দাদাকে নিয়ে এসেছি।” তিনি জানান, দীর্ঘ নয় বছর পর ভোট দিতে পেরে তার দাদা ভীষণ আনন্দিত।
ভোটকেন্দ্রের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে গ্যাদা খন্দকার বলেন, বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সারাদিন যদি এভাবেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে, তবে তা খুবই ইতিবাচক হবে।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. ইমান আলী জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ কেন্দ্রে প্রায় ২৮ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








