কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
রিপন মারমা, রাঙ্গামাটি : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাঙ্গামাটি ২৯৯ আসনের কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সময় বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভিড় আরও বাড়ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পাহাড়ি পথ মাড়িয়ে দূর-দূরান্ত থেকে ভোটাররা পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে চড়ে কেন্দ্রে আসছেন। বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ৮০ বছর বয়সী বৃদ্ধা ম্রাসাং মারমা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "এই বয়সে এসেও ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত।"
নতুন প্রজন্মের ভোটারদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উদ্দীপনা। নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথমবার ভোট দেওয়া তরুণ ভোটার মোঃ শাহীন ও সৈকত জানান, নির্বিঘ্নে ও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা অত্যন্ত খুশি। অন্যদিকে রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসা নারী ভোটাররা জানান, ভিড় এড়াতে তারা সকালেই ভোট দিতে এসেছেন।
রাঙ্গামাটি আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কাপ্তাইয়ের কেন্দ্রগুলোতে সব প্রার্থীর পোলিং এজেন্ট দেখা যায়নি। অধিকাংশ কেন্দ্রে ২ থেকে ৪ জন প্রার্থীর এজেন্টের উপস্থিতি পাওয়া গেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি; ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কাপ্তাই উপজেলার ২২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৯৫৯ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছেন, ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার।
সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সার্বক্ষণিক টহল ও মনিটরিং বজায় রাখছেন।উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বিকেলের মধ্যে একটি বড় শতাংশ ভোট সংগৃহীত হবে।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নির্বাচন ঘিরে ক্ষুদ্র অর্থনীতির উত্থান
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- ‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
- সড়কে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
- ‘চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই’
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- প্রথমবার ভোট দিলেন তামিম ইকবাল
- ‘আমি ভোট দিয়েছি, এবার আপনাদের পালা’
- ‘জয়লাভ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রাধান্য পাবে’
- ‘অপেক্ষার অবসান আজ, নির্ভয়ে ভোট দিবেন’
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- লাইনে দাঁড়িয়ে ডা. জাহিদের ভোট প্রদান
- ‘আজ আমার জীবনে মহা আনন্দের দিন’
- গোপালগঞ্জ ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩
- ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন সাতক্ষীরায় বসবাসকারী দুই মেয়ে
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১২ ফেব্রুয়ারি ২০২৬
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লাইনে দাঁড়িয়ে ডা. জাহিদের ভোট প্রদান
- গোপালগঞ্জ ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩
- ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন সাতক্ষীরায় বসবাসকারী দুই মেয়ে
- ‘গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ’
-1.gif)








