টাঙ্গাইলে বিএনপির নিরঙ্কুশ বিজয়
টাঙ্গাইল প্রতিনিধি : সারাদেশের ন্যায় টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সমাপ্ত হয়েছে। এদিন রাতে টাঙ্গাইলের ৮টি আসনের ভোটগ্রহণ শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনের ৮ টিতে বিএনপি প্রার্থীর নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। আসন ভিত্তিক নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুল ইসলাম তালা প্রতিকে পেয়েছেন ২৮ হাজার ২৫৯ ভোট। এ আসনের ১৪৯টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লক্ষ ৮৭ হাজার ২৫৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৫.৬৭ %।
বাতিল ভোটের পরিমাণ ৫ হাজার ৯৫৫ টি।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি প্রার্থী মো. আবদুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা শাখার সেক্রেটারী মো. হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ মনোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৭৭ ভোট। এ আসনের ১৩৯টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লক্ষ ৭০ হাজার ২৭০ টি প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪.৫৬ %।বাতিল ভোটের পরিমাণ ৪ হাজার ৫৫৫টি।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কার্য নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট এবং এনসিপি'র প্রার্থী সাইফুল্লাহ হায়দার শাপলা কলি প্রতিকে ৩৪ হজার ৫৮৮ ভোট। এ আসনের ১২৩টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লক্ষ ৩০ হাজার ৪২০ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬১.৮৪ %। বাতিল ভোটের পরিমাণ ৬ হাজার ২৪০ টি।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট এবং জামায়াতে ইসলামীর প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক পেয়েছেন ৫০ হাজার ১৯২ ভোট। এ আসনের ১১৫টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লক্ষ ২৪ হাজার ৭৭৫ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬১.০২ %। বাতিল ভোটের পরিমাণ ৪ হাজার ৩ টি।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা আমীর আহছান হাবিব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট। এ আসনের ১৩১টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লক্ষ ৮৮ হাজার ৮০ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩.২৫ %। বাতিল ভোটের পরিমাণ ৪ হাজার ৪০১ টি।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি প্রার্থী মো. রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী একেএম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। এ আসনের ১৫৫টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লক্ষ ৭৭ হাজার ৭৪৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬০.৫৬ %। বাতিল ভোটের পরিমাণ ৫ হাজার ৭২৫ টি।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এ আসনের ১২৭টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লক্ষ ১৩ হাজার ৭৮৫ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৮.১৩ %। বাতিল ভোটের পরিমাণ ৪ হাজার ৪৬৭ টি।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট এবং জামায়াত ইসলামি দলের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৭০৯ টি ভোট পেয়েছেন। এ আসনের ১৩২টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লক্ষ ৪৮ হাজার ৪৬১ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬০.৮১ %। বাতিল ভোটের পরিমাণ ৩ হাজার ৮০০ টি।
(এসএম/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








