গোপালগঞ্জ- ৩ আসনের বিজয়ী এসএম জিলানী
‘কল-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী| তিনি আওয়ামী লীগের এ ঘাঁটি থেকে এই প্রথম নির্বাচিত হলেন। এরআগে তিনি এ আসন থেকে ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচন করে। নতুন এ জনপ্রতিনিধির কাছে মানুষের প্রত্যাশা অনেক। তিনি এলাকাবসীর প্রত্যাশা পুরণে সামর্থ দিয়ে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
এসএম জিলানী বলেছেন, এ এলাকায় উন্নয়ন হয়েছে। আমি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তবে এলাকায় পরিকল্পিত ভাবে কর্মমুখী উন্নয়ন কখনোই হয় নাই।আমি এই এলাকার মানুষদের জন্য কর্মমুখী উন্নয়ন করতে চাই। কল-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সাথে সাথে মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করার মধ্য দিয়ে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলবো।
আজ শুক্রবার এস এম জিলানী টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপ কালে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি।রাস্তায় বড় নির্বাচনী মিছিল দিয়ে হাত টাটা দিয়ে চলে যাইনি। ভোট প্রাপ্তির জন্য আমি প্রান্তিক মানুষের কাছে গিয়েছি। তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে তাদের আপন ভাই হিসেবে, ঘরের মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছে।আগামীতেও আমার এই কাজগুলো অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে বলবো, আপনারা পজিটিভ রাজনীতি করুন।পজিটিভ রাজনীতি করে মানুষের কাছে যান। মানুষ যদি আপনাদেরকে গ্রহণ করে তা হলে আমরাও আপনাদেরকে ওয়েলকাম জানাবো।
ভোটারদেরকে দেয়া প্রতিশ্রুতি রক্ষার কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করে কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছে। তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি তাদেরকে সম্মান জানাই।সাথে সাথে তারা আমাকে যে সম্মানিত করেছে আমি তার মর্যদা রাখবো। ভোটারদেরকে দেয়া আমার সব প্রতিশ্রুতি রক্ষার জন্য কাজ করবো।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এ আসনে এস এম জিলানী ৬০ হাজার ১৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নিটকতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জ্বালানি তেলের দাম বাড়াতে হতে পারে’
- মুকসুদপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রবিরতির উদ্বোধন
- নববর্ষে বাপ্পা মজুমদারের নতুন গান
- তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল
- পদত্যাগ করলেন মেসিদের কোচ
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- ‘অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়’
- ‘ইসলামী ব্যাংক বিপন্ন হলে অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে’
- ‘শিক্ষায় মডেল জেলা হবে বগুড়া’
- ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে'
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
-1.gif)








