নাটোরে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. হাসিনুর রহমান ও বিএনপির ওয়ার্ড সভাপতি আসাব সরকার সহ উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার সকালের দিকে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ এলাকায় এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংঘর্ষে গুরুতর আহত উপজেলার নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. হাসিনুর রহমান (৬০)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নগর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার (৫৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত রফিকুল ইসলাম, সৈয়দ সেখ, হুমায়ুন কবির, সাইদুল ইসলাম সহ আহত অন্যান্য ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তারা সকলেই ধানাইদহ এলাকার বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারপিট করে বিএনপির কয়েকজন কর্মী। এরই জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে দা, কুড়াল, হাসুয়া, লাঠি, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উভয়পক্ষের নেতা-কর্মীদের বাড়িতে ভাংচুর চালানো হয়। গুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় অনেকে জানান। পরে খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল সহ আশে-পাশের এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম জানান, এ ধরণের হামলা ও সহিংসতা কাম্য নয়। এ ব্যাপারে জামায়াতে ইসলামী ও বিএনপি উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।
ঘটনাস্থলে পরিদর্শনে এসে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন সাংবাদিকদের জানান, নির্বাচন পরবর্তী কোন সহিংসতা বা যে কোন ধরণের আইন শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ কেউ করতে চাইলে তা কঠোরভাবে আইনের মাধ্যমে প্রতিহত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহন করার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ঢাকায় অবস্থান করলেও তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে তার দলের নেতা-কর্মীদের যে কোন ধরণের সহিংসতা ও উস্কানি বা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি লিখেছেন, “গুরুদাসপুর-বড়াইগ্রামের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের নির্দেশক্রমে অনুরোধ করছি কোনভাবে কোন সহিংস পরিস্থিতি তৈরি করবেন না। ভিন্নমতের কারো প্রতি সহিংস হামলা কোনভাবে গ্রহণ করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোন রকম কর্মকান্ড থেকে বিরত থাকুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কাজ করলে তার দায়ভার দল কোনভাবে গ্রহণ করবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আমি আবারও বলছি বেআইনি কোন কর্মকান্ড কঠোরভাবে দমন করা হবে। ধন্যবাদ।।”
(এডিকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








