সোনাতলায় বসন্ত বরণ ও ভালোবাসা দিবস পালিত
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় নানা আয়োজনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস পালিত হয়েছে। প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি ঋতুরাজ বসন্তের প্রথম দিন হিসেবে পালিত হয়। শীতের শেষে বসন্ত প্রকৃতিকে নতুন রঙে সাজিয়ে তোলে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার পৌর শহরের সোনাতলা মহিলা কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বসন্তকে বরণ করে নেয়।
উৎসবের পাশাপাশি একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম বাদশা। আলোচনা সভায় গভর্নিং বডির সভাপতি একেএম আহসানুল মোমেনীন সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উৎসবের আনন্দের পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে হবে। প্রতিষ্ঠানে কোনো ঘাটতি বা সমস্যা থাকলে অভিযোগ বক্সের মাধ্যমে জানাবে। মনে রাখবে, মানসম্মত ও উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজের পাশাপাশি পরিবার ও প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য শরিফুল ইসলাম খান (নিপু), অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবু তৈয়ব মোঃ গোলাম রাকিব, মোঃ তোফাজ্জল হোসেন ও মোকলেছুর রহমান।
কলেজের শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক মামুনারা আক্তার জাহান, সহকারী অধ্যাপক আব্দুল মোত্তালিব, সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা উজ্জ্বল হোসেন খোকন। পুরো আয়োজন জুড়ে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








