E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভক্ত মুখর ঘোনাপাড়া কালী খোলা

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১২:৩২:৫৫
ভক্ত মুখর ঘোনাপাড়া কালী খোলা

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঘোনাপাড়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ৫ দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী লোক কবিগান, শ্রীমদ্ভাগবত পাঠ এবং মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।

আয়োজক ডাঃ গৌরাঙ্গ বিশ্বাস সূত্রে জানা যায়, গ্রামবাসী ও ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সকালে কালী পূজা-অর্চনা ও শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দিন বিকেলে শুরু হয় ঐতিহ্যবাহী লোক কবিগান।কবিয়ালদের তাৎক্ষণিক ছন্দ, তর্ক ও গানের লড়াই উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ভিড় করেন। উপস্থিত দর্শকরা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় চর্চাকে আরও সমৃদ্ধ করে।

তার পর মহানাম সংকীর্তন, যেখানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনদল অংশ নেয়। ভক্তিমূলক সংগীত ও নামসংকীর্তনে পুরো মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান, সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে স্থানীয় যুবসমাজ।

(পিবি/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০২৬)





পাঠকের মতামত:

১৫ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test