‘হাতিয়ার ঘটনায় দায়িত্বশীলদের চূড়ান্ত মন্তব্য সমীচীন মনে করি না’
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ার ঘটনায় চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে সমীচীন মনে করছেন না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ফেসবুক পোস্টটি হুবাহুব তুলে ধরা হল- তিনি লিখেন, সকল প্রাপ্ত তথ্য-প্রমাণ, ভিডিও বক্তব্য, চিকিৎসা নথি এবং স্থানীয় পর্যায়ের বিস্তারিত যাচাই-বাছাই পর্যালোচনা করে এ পর্যন্ত হাতিয়ার ঘটনাটি অনেকের কাছেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলেই প্রতীয়মান হচ্ছে।
তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে আমরা সমীচীন মনে করি না। আমরা চাই- আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক, এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক।
কিন্তু যদি তদন্তে প্রমাণিত হয় যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে একটি মিথ্যা নাটক সাজানো হয়েছে, তবে এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না। বাংলাদেশে মব কালচার, অপপ্রচার এবং চরিত্রহননের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।
মিথ্যা অভিযোগের মাধ্যমে একটি রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তিকে কলঙ্কিত করার চেষ্টা শুধু রাজনৈতিক অপরাধ নয়-এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল।
এমন অপকৌশল প্রমাণিত হলে সংশ্লিষ্ট সকল পক্ষ- শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী ও এনসিপিকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এর পাশাপাশি, জনমনে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং বিএনপির সম্মানহানির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে- এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
বিশেষ করে এনসিপির নেতা হান্নান মাসুদের ভূমিকা নিয়ে যে গুরুতর প্রশ্ন উঠেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে- এটাই ন্যায়বিচার ও জনমতের দাবি।
আমরা স্পষ্টভাবে বলতে চাই- রাজনীতি হোক আদর্শ, নীতি ও জনকল্যাণের প্রতিযোগিতা; মিথ্যা নাটক, মব উসকানি ও চরিত্রহননের মাধ্যমে নয়।
সত্য প্রতিষ্ঠিত হবেই- এটাই আমাদের অটল বিশ্বাস।
(আইইউএস/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা’
- ‘হাতিয়ার ঘটনায় দায়িত্বশীলদের চূড়ান্ত মন্তব্য সমীচীন মনে করি না’
- বাংলাদেশে সম্পদ জব্দ, অভিযোগ অস্বীকার আজিজ খানের
- মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান
- মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা
- শিল্পের ক্ষত সারাতে ‘দাওয়াই’ চান উদ্যোক্তারা
- গোপালগঞ্জের ৩টি আসনে জামানত খুইয়েছেন ২০ প্রার্থী
- ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি’
- আগামী মাসে মাঠে গড়াবে ইয়ুথ লিগ
- প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা
- ভক্ত মুখর ঘোনাপাড়া কালী খোলা
- ‘আমি আপনার রাস্তাটি করে দিবো মা, এটা আমার দায়িত্ব’
- প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ১১ দলীয় ঐক্য
- সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগের একক শাসনতন্ত্র প্রণয়নের ক্ষমতা রয়েছ
- ‘অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ ইউনূস’
- ‘দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই’
- ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ
- ‘নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকে কার্যক্রম শুরু করেছি’
- রবিবার জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
- ‘জনগণকে কনভেন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং’
- নগরকান্দা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা
- নতুন ৩ সংসদ সদস্য সম্প্রীতির গোপালগঞ্জ গড়তে চান
- পাংশায় একাধিক মামলার চার আসামি গ্রেফতার
- পাংশায় অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায়
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
১৫ ফেব্রুয়ারি ২০২৬
- ‘হাতিয়ার ঘটনায় দায়িত্বশীলদের চূড়ান্ত মন্তব্য সমীচীন মনে করি না’
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা
- গোপালগঞ্জের ৩টি আসনে জামানত খুইয়েছেন ২০ প্রার্থী
- ভক্ত মুখর ঘোনাপাড়া কালী খোলা
- ‘আমি আপনার রাস্তাটি করে দিবো মা, এটা আমার দায়িত্ব’
-1.gif)








