বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। দেশের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এদিকে জিয়া পরিবারের বিশ্বস্ত প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মো. শাহজাহানকে মন্ত্রী হিসেবে দেখতে চাইছেন নোয়াখালীর জনগণ।
নোয়াখালী- ৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মো. শাহজাহান দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ইসহাক খন্দকার পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। পরাজিত প্রার্থীর সাথে মো. শাহজাহান এর ভোটের ব্যবধান ৭০১৯৩ ভোট। এর আগে আরো ৪ বারেরসহ এই নিয়ে ৫ ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
নোয়াখালীর প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের পরে এই অঞ্চলে নেতৃত্বের হাল ধরেছেন মো. শাহজাহান। সহজ সরল সাদামাটা জীবনাচরণের কারণে এই অঞ্চলের মাটি ও মানুষের জনপ্রিয় অবিসংবাদিত নেতা হিসেবে মানুষের কাছে স্বীকৃত এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন মো. শাহজাহান। যে কারণে এ অঞ্চলে জ্যেষ্ঠ নেতা হিসেবে মো. শাহজাহানকে মন্ত্রীত্বের আসনে দেখতে চাইছেন নোয়াখালীর তৃণমূলের নেতাকর্মী ও সচেতন নাগরিক সমাজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে গেল ৪৮ ঘন্টা ধরে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের ঢল নেমেছে মো. শাহজাহানের বাসভবনে। নেতার সাথে একটু সৌজন্য সাক্ষাতের জন্য উদগ্রীব আগত নেতাকর্মীরা ক্ষণে ক্ষণে আওয়াজ তুলছেন- ‘মো. শাহজাহানকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।’
নেতাকর্মীরা বলছেন, ‘মো. শাহজাহান জাতীয়তাবাদী রাজনীতিতে পরীক্ষিত এক বটবৃক্ষের নাম। তার রাজনৈতিক বিচক্ষণতা, মেধা, প্রজ্ঞা ও ত্যাগ তাকে জাতীয় রাজনীতির উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। এমন একজন মহান রাজনীতিবিদের সর্বশেষ প্রাপ্তি হিসেবে আমরা তাকে মন্ত্রীত্বের আসনে দেখতে চাই। মন্ত্রীত্বের যোগ্য দাবিদার নেতৃত্বের সকল স্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করা এই নেতার মর্যাদা রক্ষায় তাকে মন্ত্রীত্বের আসনে অধিষ্ঠিত করার দাবি জানাচ্ছি।’
এদিকে, জনগণের ভোটে বিজয়ী প্রার্থী মো. শাহজাহানের কাছে জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মন্ত্রী হই বা না হই- এটা আমার কাছে বড় বিবেচ্য বিষয় নয়, আমার প্রতি জনগণের যে ভালোবাসা, তারা অতীতেও চারবার দিয়েছে, এবারও তারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, তাদেরকে নিয়েই আমি থাকতে চাই। তারাই আমার মূল ভিত্তি, তারাই আমার বড় শক্তি। এলাকার জনগণ যদি আমাকে ভালো জানে, এটাই আমার সর্বোচ্চ সম্মান। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ প্রদত্ত সম্মান যেন সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহর কাছে সে কামনা করি।’
(এস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি’
- বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ
- শিক্ষার্থীদের ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও নার্সিং কোচিং সেন্টার কর্তৃপক্ষ
- নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি'র সংবাদ সম্মেলন
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- রাষ্ট্রীয় মর্যাদায় শেখ কবিরের দাফন সম্পন্ন
- ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, অতঃপর এমপি আব্দুল আজিজ
- ফুলপুরে সাবেক এমপির গাড়িতে হামলা
- বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী
- দুটি ডিম পাড়া হাঁস মেরে রেখে গেল দুর্বৃত্তরা
- ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি পুলিশের গুলিতে আহত বাংলাদেশি যুবক
- জামাত বিরোধী দলে বসবে, এটি শুভ নয়
- পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
- ‘কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা’
- ‘হাতিয়ার ঘটনায় দায়িত্বশীলদের চূড়ান্ত মন্তব্য সমীচীন মনে করি না’
- বাংলাদেশে সম্পদ জব্দ, অভিযোগ অস্বীকার আজিজ খানের
- মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান
- মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা
- শিল্পের ক্ষত সারাতে ‘দাওয়াই’ চান উদ্যোক্তারা
- গোপালগঞ্জের ৩টি আসনে জামানত খুইয়েছেন ২০ প্রার্থী
- ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি’
- আগামী মাসে মাঠে গড়াবে ইয়ুথ লিগ
- প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা
- ভক্ত মুখর ঘোনাপাড়া কালী খোলা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায়
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
১৫ ফেব্রুয়ারি ২০২৬
- শিক্ষার্থীদের ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও নার্সিং কোচিং সেন্টার কর্তৃপক্ষ
- নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি'র সংবাদ সম্মেলন
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- রাষ্ট্রীয় মর্যাদায় শেখ কবিরের দাফন সম্পন্ন
- ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, অতঃপর এমপি আব্দুল আজিজ
- ফুলপুরে সাবেক এমপির গাড়িতে হামলা
- বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী
- দুটি ডিম পাড়া হাঁস মেরে রেখে গেল দুর্বৃত্তরা
- ‘হাতিয়ার ঘটনায় দায়িত্বশীলদের চূড়ান্ত মন্তব্য সমীচীন মনে করি না’
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা
- গোপালগঞ্জের ৩টি আসনে জামানত খুইয়েছেন ২০ প্রার্থী
- ভক্ত মুখর ঘোনাপাড়া কালী খোলা
- ‘আমি আপনার রাস্তাটি করে দিবো মা, এটা আমার দায়িত্ব’
-1.gif)








