আ.লীগ কার্যালয়ে জয় বাংলা শ্লোগান, প্রতিবাদে জুলাই যোদ্ধাদের অগ্নিসংযোগ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দীর্ঘ দেড় বছর পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে 'জয় বাংলা' স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন জুলাই যোদ্ধারা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামীলীগের বাসুনিয়াপট্রিস্থ কার্যালয়ে দীর্ঘ দেড় বছর পর প্রবেশ করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী। সমবেত হয়ে তার্য ' জয় বাংলা'শ্লোগান দেয়। এই ভিডিও ভাইরাল করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কয়েকজন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে ' জয় বাংলা' স্লোগান দিচ্ছেন।
এ সময় তারা নিজেদের মোবাইলে সেলফি তোলেন এবং নিজেরাই তাদের কার্যালয়ে প্রবেশ ও স্লোগান দেওয়ার ভিডিও ধারণ করেন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
সেখানে কিছু সময় অবস্থান করে তারা চলে যান। পরে তাদের প্রবেশ ও স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
২০২৪ সালের ৫ আগস্টের হামলা ও অগ্নিসংযোগের পর থেকে দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও কোতোয়ালি আওয়ামী লীগের দলীয় কার্যালয় দুটি বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর পর কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দেওয়া এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা শুরু হয়েছে।
আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে নেতাকর্মীদের প্রবেশ ও শ্লোগান দেওয়ার প্রতিবাদে বিকাল ৫টার দিকে জুলাইযোদ্ধা ব্যানারে কয়েকজন সেখানে ঢুকে খড়িতে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি ভিডিও নজরে এসেছে। এই ঘটনায় এজাহার নামীয় আসামিদের গ্রেফতার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বিকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা, ৩নং শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, ৪নং পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়াসহ অন্য নেতৃবৃন্দ।
তবে এ বিষয়ে জানতে বারবার ফোন দেওয়া হলেও বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম কল রিসিভ করেননি।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- তারেক রহমানকে এসএম জিলানীর ফুলের শুভেচ্ছা
- জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
- দুই সহোদরকে মন্ত্রী হিসেবে অভ্যর্থনা জানাতে প্রস্তুত টাঙ্গাইল
- গৌরনদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- প্রায় ৫শ বছরের পুরানো শিব মন্দিরে দুই দিনব্যাপী পূজা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- লৌহজংয়ে ভিপি কেসভুক্ত প্রায় পোনে ৩ একর সরকারি জমি আত্মসাতের অভিযোগ
- টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতার বাগানবাড়ি ভাঙচুর
- গোপালগঞ্জ- ১ আসনের সাধারণ জনগণ সেলিমুজ্জামানকে মন্ত্রী হিসেবে দেখতে চায়
- ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন
- কলারোয়ায় সাংবাদিকের বসতঘরে পট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
- কালিগঞ্জে বিএনপি নেতা কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক জখম
- আ.লীগ কার্যালয়ে জয় বাংলা শ্লোগান, প্রতিবাদে জুলাই যোদ্ধাদের অগ্নিসংযোগ
- রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- বাবরকে ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ হিসেবে দেখতে চান গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ
- টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী
- রাজবাড়ীর পাংশায় মাজার ভাংতে যাওয়া যুবক গ্রেফতার
- অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি
- ‘ইরান যুদ্ধ চায় না, হুমকির মুখে আত্মসমর্পণ করবে না’
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি, যা জানাল প্রধান উপদেষ্টার দপ্তর
- ‘মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি’
- জরুরি কাজে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল
- ‘নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী’
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায়
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
১৬ ফেব্রুয়ারি ২০২৬

-1.gif)