E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলারোয়ায় সাংবাদিকের বসতঘরে পট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৮:০২:৩৯
কলারোয়ায় সাংবাদিকের বসতঘরে পট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কলারোয়ায় দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধির বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা। নির্বাচনের পর দিনে গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। 

আব্দুর রহমান জানান, শুক্রবার মাঝরাতে ৬/৭ জনের একটি দুর্বৃত্তের দল তার বাসগৃহে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে পুড়ে যায় একটি মোটরসাইকেল, নগদ টাকা, আসবাবপত্র, চালসহ বাসার অনন্য জিনিসপত্র। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় আড়াই লক্ষাধিক টাকা। আগুন লাগার পরপরই ৯৯৯ তিনি ফোন দিয়ে বিষয়টি জানালে থানা পুলিশ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে আসে। গত শনিবার দুপুরের পর কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, গত বছর কুরবানির ঈদের সপ্তাহ খানেক আগে এলাকার কয়েকজন জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান মালীর চালকলের সামনে চিহ্নিত সন্তাসীরা ওই সাংবাদিকের উপর হামলাকরে তাকে হাতুড়ি পেটা করে মারত্মক জখম করে। সে ঘটনায় আহত সাংবাদিক আব্দুর রহমান সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ী ফেরার পর হামলাকারীরা বাড়ীঘর পুড়িয়ে দেওয়ার হুমকী দেয়। সে ঘটনায় জীবন ও বাসগৃহের ক্ষতির ভয়ে থানায় মামলা করেন নি। তার ও তার পরিবারের সদস্যদের জীবনহানীর শংকা থাকায় মামলা করার সাহস হয়নি। শুক্রবার ভোর থেকে জীবনের ভয়ে তিনি এলাকা ছেড়ে অন্যাত্র আশ্রয় নিয়েছেন। দিনে পরিবারের অনন্যা সদস্যরা বাড়ী থাকলেও রাতে তারা ভয়ে প্রতিবেশীদেও বাড়িতে থাকেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহিন জানান, ঘটনাস্থল থেকে ৫ টি পেট্রোলের খালি বোতল উদ্ধার করা হয়েছে। ভূক্তভোগীর পক্ষ থেকে রবিবার রাত ৮টা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test