দুই সহোদরকে মন্ত্রী হিসেবে অভ্যর্থনা জানাতে প্রস্তুত টাঙ্গাইল
টাঙ্গাইল প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ দুটি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত দুই ভাই বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল- ২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে বিজয়ী হয়েছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জয়ী হয়েছেন তার ছোট ভাই ও দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফল অনুযায়ী, এই দুই সহোদর এখন একসঙ্গেই জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন।
টাঙ্গাইল- ২ আসনে ধানের শীষ প্রতীকে আবদুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এই আসনের মোট ১৩৯টি কেন্দ্রে ৬৪ দশমিক ৫৬ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে এবং ৫ হাজার ৫৫৫টি ভোট বাতিল হয়েছে।
উল্লেখ্য, আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ইতিপূর্বে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর তিনি আবারও সংসদীয় রাজনীতিতে ফিরলেন।
অন্যদিকে, টাঙ্গাইল-৫ (সদর) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ ৮০ হাজার ৮২৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল ৬৯ হাজার ৪০৮ ভোট পেয়েছেন।
এই আসনে ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের মধ্যে ৬৩ দশমিক ২৫ শতাংশ ভোটার তাদের অধিকার প্রয়োগ করেছেন এবং ৪ হাজার ৪০১টি ভোট বাতিল হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সাবেক এই সভাপতি এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলেন।
দুই ভাইয়ের এই যুগপৎ বিজয় টাঙ্গাইল জেলা বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। আবদুস সালাম পিন্টু ইতিপূর্বে শিক্ষা ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও টুকু এবারই প্রথম সংসদীয় কার্যক্রমে অংশ নিতে যাচ্ছেন। তবে তিনিও কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম।
একই পরিবারের দুই সদস্যের এমন সাফল্যে স্থানীয়রা দুজন মন্ত্রী পাওয়ার আশা করছেন। তাদের কাছ থেকে সমন্বিত উন্নয়নের প্রত্যাশা এলাকাবাসীর। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই ভাই আনুষ্ঠানিকভাবে তাদের সংসদীয় দায়িত্ব গ্রহণ করবেন। টাঙ্গাইলবাসী এই দু'ভাইকে মন্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে আছে।
(এসএম/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








