E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন 

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:১৮:২৭
গোপালগঞ্জে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী গ্রামবাসী। গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামবাসী ও ভুক্তভোগীরা এ কর্মসূচী পালন করে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাহাট ফেরীঘাট সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন ভুক্তভোগী পারিবার ও গ্রামবাসী। এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এসময় গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য শিব্বির মোল্যা, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো: মন্টু শেখ, ভুক্তভোগী মো: রামজান মোল্যা, মো: আবু দাউদ খান, মাহাতাব সরদার, মিসকাত মোল্যা, রশিদা বেগম, আলমগীর মোল্যা, বাবুল মোল্যা বক্তব্য রাখেন।

ভুক্তভোগী মো: আবু দাউদ খান বলেন, প্রায় ১২ বছর আগে আমার বাবা অভিযুক্ত লাবনী বেগমের মা-বাবাকে আমাদের জমিতে থাকতে দেন। লবনীর মা-বাবা অসুস্থ হলে সে স্বামী সন্তান নিয়ে এখানে আসে। এরপর মারা তাদের জমি ছেড়ে দিতে বললে লাবনীর দুই ভাই জমি ছেড়ে দিলেও লবনী থেকে যায়। এরপর কয়েকবার তাকে জমি ছেড়ে দিতে বললে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে। এখন আমরা আমাদের জমিতো উদ্ধার করতে পারছিই না উল্টো আমরা মিথ্যা মামলায় হয়রানী হচ্ছি।

অপর ভুক্তভোগী মো: রামজান মোল্যা বলেন, এখন এখানে বসবাস করা দায় হয়ে পড়েছে। মামলাবাজ লাবনী বিভিন্ন সময় আমাদের নামে মামলা দেয়। পরে টাকার নিয়ে মামলা তুলে নেয়। আমরা প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছি।

অপর ভুক্তভোগী মিসকাত মোল্যা বলেন, কিছু বললেই গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়বানী করে লাবনী বেগম। তার স্বামী মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। আমরা এ থেকে রেহাই চাই।

গোবরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শিব্বির মোল্যা বলেন, বিভিন্ন সময় গ্রামবাসী আমাদের কাছে অভিযোগ দিলে সেটি মিমাংসা করে দেই। কিন্তু আবার সেই একই কাজ করে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। এ গ্রামের অন্তত ৬০টি পরিবার হয়রানীর শিকার হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছি না।

গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বলেন, লাবনী বেগম একজন মামলাবাজ নারী। কিছু হলেই মিথ্যা মামলা দিয়ে নিরীহ গ্রামবাসীকে হয়রানী করে। আমরা প্রশাসনের নিকট দাবী জানাই দ্রুত যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test