E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে কাবাডির লড়াই: শিরোপা জিতল চিৎমরম উচ্চ বিদ্যালয়

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:২১:২৩
কাপ্তাইয়ে কাবাডির লড়াই: শিরোপা জিতল চিৎমরম উচ্চ বিদ্যালয়

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত লড়াই শেষে অনন্য পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিৎমরম উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন।

জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান এবং সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তঞ্চঙ্গ্যা।

বক্তারা গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ক্রীড়ামোদী ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test