এক যুগ পর মন্ত্রী পেল গৌরীপুরবাসী
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
গৌরীপুর প্রতিনিধি : দীর্ঘ এক যুগ পর মন্ত্রী পেল গৌরীপুরবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসন থেকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর জাতীয় সংসদ সদস্য হিসেবে আজ মঙ্গলবার সকালে শপথ নিয়েছেন। জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিকেলে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁকে দায়িত্ব দেয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে।
এর মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর ময়মনসিংহের গৌরীপুরে মন্ত্রীত্বের স্বাদ ফিরলো। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার।
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, একটি স্বচ্ছ ভোটে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি হয়েছেন, মন্ত্রীত্ব পেয়েছেন। গৌরীপুর দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের মন্ত্রীত্ব প্রাপ্তি এ অঞ্চলের উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবেন। আমরা আশা করছি, প্রতিশ্রুতি অনুযায়ি তিনি এই উপজেলা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধ করবেন এবং এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ গ্রহণ করবেন।
পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ বলেন, “এক যুগ পর গৌরীপুরে মন্ত্রীত্ব এসেছে—এটি আমাদের জন্য গর্বের। তিনি এই অঞ্চলের মানুষের দুঃখ, কষ্ট লাঘবে বিশেষ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। তিনি একজন সৎ ও দক্ষ সংগঠক। তাঁর নেতৃত্বে গৌরীপুরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন হবে।”
এক যুগ পর প্রাপ্ত এই মন্ত্রীত্বকে ঘিরে গৌরীপুরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদের সদস্য জাতীয় পার্টির নূরুল আমিন খান পাঠান স্বাস্থ্য উপমন্ত্রীর, ২০০৮ সালের নবম জাতীয় সংসদের সদস্য আওয়ামী লীগের ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
(এসআই/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








