E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন পাংশার ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৫:৪২:৩০
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন পাংশার ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতি সন্তান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে তারেক রহমান মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।সেখানে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সহ ১০ জনের নাম মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের আরশেদ আলীর ছেলে।বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। এর আগে তিনি শিক্ষকতা করেছেন রয়্যাল হলওয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে।তার পিতা আরশেদ আলীর পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় স্কুলে। পরে পাংশা কলেজ পড়াশোনা শেষে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক শেষে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ও আর্থিক অর্থনীতিতে এমএসসি এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও বাণিজ্যনীতি ও ব্যবসায়িক কূটনীতিতে কার্লটন ও অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে সনদ প্রাপ্ত হন তিনি।

তিনি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন । আইইউসিএন এশীয় অঞ্চলের সদস্যদের কমিটির ভাইস চেয়ারপারসন এবং বাংলাদেশের আইইউসিএন জাতীয় কমিটির চেয়ারপারসন। বই ও প্রবন্ধ লিখেছেন নানা বিষয়ে।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে উপদেষ্টা করায় রাজবাড়ী বাসি গর্বিত। পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আরশেদ আলী বলেন আমিও মাত্র সংবাদটি পেলাম আলহামদুলিল্লাহ

(একে/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test