E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে মুজিব-হাসিনার ছবি, উঠলো জাতীয় পতাকা 

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৫:৫৭:৩৪
নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে মুজিব-হাসিনার ছবি, উঠলো জাতীয় পতাকা 

রূপক মুখার্জি, নড়াইল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোহাগড়া উপজেলা শাখা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের জয়পুর এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে কে বা কারা শেখ মুজিবর রহমান ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত)অজিত রায় বলেন, এ বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য নেই, তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)







পাঠকের মতামত:

১৮ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test