E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপির সরকার গঠন উপলক্ষে ফরিদপুরে দোয়া ও মিলাদ মাহফিল

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৭:৫৬:৩৫
বিএনপির সরকার গঠন উপলক্ষে ফরিদপুরে দোয়া ও মিলাদ মাহফিল

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় ফরিদপুর শহরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার শহরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ১১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বিএনপি সরকার গঠনের মাধ্যমে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশ যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সে জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

পরবর্তী পর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহীদ সরোয়ার জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়াম ইউসুফ, শামসুর রহমান কুটু, মোহাম্মদ আতাউর রহমান, তাসলিম আশিকুর রহিম বাচ্চু, খন্দকার ইয়াকুব আলী, গাজী মাহবুব, আব্দুল আউয়াল খান, লালন শেখ উজ্জ্বল, হুমায়ুন খান ববি, মো. আব্দুল হাকিম, আক্তার হোসেন সানি, মাহমুদুল হাসান, টিটন খান, সরফরাজ খান সুন্দর, মুক্তার খান, বাইজিদ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় এলাকার সাজেদা কবির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test