E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকরি মেলা

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৮:০১:৪৭
রাজবাড়ীতে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকরি মেলা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘চাকরি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট ক্যাম্পাসে এ্যাসেট প্রকল্পের অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়।

নার্সিং ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলার ৪টি বেসরকারি নার্সিং ইনস্টিটিউট ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ২ শতাধিক শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুলো জীবনবৃত্তান্ত সংগ্রহ করে এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ করে।

রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ রুমা হাজারিকার সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাবেক সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ ও বাজেট) সাহানা ইয়াসমিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমত আলীসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকের মালিকপক্ষের সদস্যরা।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে দক্ষ নার্সদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test