E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিরাপদ ইফতার প্রস্তুত সংরক্ষণ বিপণন ও পরিবেশন নিয়ে প্রশিক্ষণ

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৮:০৮:৩৮
নিরাপদ ইফতার প্রস্তুত সংরক্ষণ বিপণন ও পরিবেশন নিয়ে প্রশিক্ষণ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, বিক্রয় ও পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণে ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, বিক্রয় ও পরিবেশন সংশ্লিষ্ট বিভিন্ন হোটেল রেস্তরার ৩১ জন কর্মী অংশ নেন।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন সহ আরো অনেকে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন বলেন, রমজান উপলক্ষে নিরাপদ ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, পরিবেশন ও বিক্রয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্তরা স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী প্রস্তুত করবেন। পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ইফতার সামগ্রী সংরক্ষণ, পরিবেশন ও বিপণন করবেন। এতে মানসম্মত নিরাপদ ইফতার সামগ্রী নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরণের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

(বি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test