E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৮:১৮:২৫
নড়াইলে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় ইব্রাহীম শেখ (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালের দিকে সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে।

ইব্রাহীম ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম শেখ দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতা, শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের ঈদগাহ-সংলগ্ন গাব গাছের একটি ডালের সাথে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

স্থানীয়রা পুলিশে খবর দিলে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। ইব্রাহীম শেখ দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতা, শারীরিক ও মানসিক অসুস্থতা ভুগছিলেন বলে জানান। এই কারণে তিনি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।

এই বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগ ত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test