E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিত্যপণ্যের মূল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৮:৪৪:৫৩
নিত্যপণ্যের মূল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পবিত্র রমজান উপলক্ষে চাল,ডাল ও তেলসহ  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি করতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চলে। 

সুলতানপুর বড়বাজারে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে তিন হাজার ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সাতক্ষীরা সদরের বাঁকালে সংগ্রাম কোল্ড স্টোরেজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে দ্রব্যসামগ্রীর মূল্য যাচাইকালে যথাযথভাবে ভাউচার সংরক্ষন না করা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে একজন দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, জনস্বার্থে রমজানজুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test