E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৯:০৮:২০
ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর- ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ জেলার সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুভূতি ব্যক্ত করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এই বিজয় তার একার নয়; বরং ফরিদপুর জেলার প্রতিটি মানুষের সম্মিলিত অর্জন। যারা তাকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা যারা ভিন্নমত পোষণ করেছেন—সবার প্রতিই তিনি সমান শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম করা তরুণ কর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নারী কর্মী, চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের মাঠে কাজ করা সাধারণ মানুষের সম্মিলিত অবদানেই এই বিজয় সম্ভব হয়েছে। পাশাপাশি মসজিদে দোয়া করা মুরুব্বি ও ঘরে বসে প্রার্থনায় অংশ নেওয়া নারীদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

চৌধুরী নায়াব ইউসুফ তার বক্তব্যে বলেন, রাজনীতি মানে মানুষের সেবা করা এবং জনগণের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। নির্বাচনের শুরুতে দেওয়া অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান—তিনি জনগণের ওপর শাসন করতে নয়, বরং একজন সেবক হয়ে তাদের পাশে দাঁড়াতে রাজনীতিতে এসেছেন।

নবনির্বাচিত এই সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের দেওয়া এই আমানতের মর্যাদা তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে রক্ষা করবেন। তার নেতৃত্বে ফরিদপুরকে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির এক আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শেষে তিনি ফরিদপুরবাসীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা জানান।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test