E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ২৩:৩৭:০৪
রাজবাড়ীতে হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন,নবাবপুর ইউনিয়নের সোনাপুর পশ্চিমপাড়া এলাকার ইয়াসিন মাস্টারের ছেলে মো: জিলাল বিশ্বাস,একই এলাকার মো: গফুর বিশ্বাসের ছেলে মো: শোভন বিশ্বাস, মো: আব্দুর রহিম, মো: জিন্নাহ, মো: সেলিম।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, সোনাপুর হাটের খাজনা আদায়ের টাকা নিয়ে আব্দুর রহিম ও শোভনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহিম গ্রুপের সাথে জিলাল বিশ্বাসের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রথমে জিলাল বিশ্বাসের নেতৃত্বে আব্দুর রহিম, জিন্নাহ, সেলিম সহ অন্যান্য লোকজনের উপর হামলা করে আহত করা হয়।পরে রহিম গ্রুপের লোকজন জিলাল ও শোভনের উপর হামলা চালায়। এতে জিলাল ও শোভনসহ কয়েকজন জখম হয়।আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বালিয়াকান্দি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)











পাঠকের মতামত:

২০ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test