E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আজ বিজয় সরকারের ১২৩তম জন্মদিন 

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৮:২০:০৯
আজ বিজয় সরকারের ১২৩তম জন্মদিন 

রূপক মুখার্জি, নড়াইল : চারণকবি বিজয় সরকারের ১২৩তম জন্মদিন আজ (২০ ফেব্রুয়ারি)। বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বীণাপাণি ও প্রমোদা অধিকারী কেউ বেঁচে নেই। দুই ছেলে কাজল ও বাদল অধিকারী ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় বসবাস করেন।

বিজয় সরকার একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ১৮০০ বেশি গান লিখেছেন তিনি। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত তিনি। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ মরণোত্তর একুশে পদকে ভূষিত হন বিজয় সরকার।

বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন কবিয়াল বিজয় সরকার। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বিজয় সরকারের জন্মদিন উপলক্ষে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয়গীতি পরিবেশন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test