E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে মানুষের শ্রদ্ধা

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৮:৫৪:৫১
গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে মানুষের শ্রদ্ধা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে, টুঙ্গিপাড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ-০৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী।

এরপর জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত, এলজিইডি সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্ত্বরে ভীড় জমায় শিশু, নারী, পুরুষ সহ স্বর্বস্তরের সাধারন মানুষ। এসময় তারা ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবী জানান।

খুব ভোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন অফিস ও সংগঠনের পক্ষ থেকে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল ও ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানায়। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের পাদদেশ।

এদিকে, সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২১-এর উপর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া, দিনটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের ও আয়োজন করে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test