E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:০৬:০৪
সাতক্ষীরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ নামে এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালের দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ পাড় (৩৮) তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের চোমরখালি গ্রামের লিয়াকাত পাড়ের ছেলে।

চোমরখালি গ্রামের লিয়াকত আলী পাড় জানান, তার ছেলে আব্দুর রশিদ পাড় শনিবার সকাল নয়টার দিকে বাড়ির পাশে নিজ মৎস্য ঘেরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। পাম্পের স্লুইস অন করা মাত্রই আর্থিং তারের মাধ্যমে সমগ্র ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এতে সে বিদ্যুতায়িত হয়ে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুতফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কারো কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রশিদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার বিকেল তিনটায় চোমরখালি ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test