E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টিটিসি অধ্যক্ষের জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ছবি পোস্ট, সমালোচনার ঝড়

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:১৪:২৮
টিটিসি অধ্যক্ষের জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ছবি পোস্ট, সমালোচনার ঝড়

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা শহীদ মিনারে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করায় সমালোচনার মুখে পড়েছেন নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমানসহ কয়েকজন কর্মচারীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মরণে নগরকান্দা উপজেলা শহীদ মিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় টিটিসির অধ্যক্ষ কে এম মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা জুতা পায়ে শহীদ মিনারের বেদির সামনে থেকে শ্রদ্ধা নিবেদনের কয়েকটি ছবি টিটিসির ফেসবুক পেজ এ আপলোড করেন।

পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ভাষা শহীদদের প্রতি এমন আচরণকে ‘অশোভন’ ও ‘অসৌজন্যমূলক’ বলে মন্তব্য করেন।

স্থানীয় সচেতন মহল জানান, শহীদ মিনার বেদিতে সাধারণত জুতা খুলে শ্রদ্ধা নিবেদন করার প্রচলিত রীতি রয়েছে। এমন দিনে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল বলে তারা মত দেন।

তবে এ বিষয়ে অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে প্রথমে বিষয়টি এরে যাওয়ার চেষ্টা করেন পরবর্তীতে বিষয়টি দেখার জন্য মত দেন।

নগরকান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহরাজ শারবীন বলেন, এ বিষয়ে টিটিসির কর্মকর্তার সাথে কথা বলতে।

প্রসঙ্গত, মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

(পিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test