E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় মাতৃভাষা দিবস পালিত: ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:১৮:১৫
কাপাসিয়ায় মাতৃভাষা দিবস পালিত: ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম -এর সভাপতিত্বে আজ শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ কাপাসিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী।

এ-সময় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আইউবী ভাষা শহীদদের ত্যাগের ইতিহাস স্মরণ করেন এবং কাপাসিয়া উপজেলায় একটি আধুনিক ভাষা শিক্ষা কেন্দ্র বা ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, "মাতৃভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে বিভিন্ন ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংবাদিক নুরুল আমিন সিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সম্পাদক আব্দুল ফাত্তাহ। এছাড়াও অন্যান্যর মাঝে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test