E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নুরুল হক নূর প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন শোভাযাত্রা 

২০২৬ ফেব্রুয়ারি ২১ ২৩:৪৯:৪০
নুরুল হক নূর প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন শোভাযাত্রা 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি ও পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নূর সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ ও মৌন শোভাযাত্রা এবং ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকাল পাঁচটায় কলাপাড়া উপজেলা ও পৌর গণঅধিকার পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মৌন শোভাযাত্রা টি বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদ কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে নবনির্বাচিত প্রতিমন্ত্রী নুরুল হক নূরের দীর্ঘায়ু কামনা করে আলোচনা করেন উপজেলা কমিটির সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, কলাপাড়া পৌর কমিটির আহবায়ক বনি আমিন, সদস্য সচিব রবিউল আউয়াল অন্তর প্রমুখ।

আলোচনা সভায় নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে গণঅধিকার পরিষদ কলাপাড়া শাখার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের কলাপাড়া পৌর কমিটির সদস্য সচিব রবিউল আউয়াল অন্তর বলেন, নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়াসহ পটুয়াখালী জেলার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান এবং অবহেলিত উপকূলের উন্নয়ন ত্বরান্বিত হবে।

(এমকেআর/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৬)













পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test