ভাইদের মঙ্গল কামনায় কুড়িগ্রামে শতাধিক শনিদেবের পূজা
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অর্ধশতাধিক গ্রামে ভাইদের মঙ্গল কামনায় কমপক্ষে শতাধিক শনিদেবের পূজা অনুষ্ঠিত হয়েছে। ভাইদের মঙ্গল কামনায় বোনরা এ পূজা করেন। এসময় এলাকাবাসীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক দাসপাড়া গ্রামসহ ওই ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে, উমরমিজদ ইউনিয়নের ঘুমারুভীম শীতলা গ্রামসহ প্রায় ১২টি গ্রামে, নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামসহ প্রায় ১৫টি গ্রামে, বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামসহ প্রায় ৭টি গ্রামে, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামসহ প্রায় ২০টি গ্রামে, রাজারহাটসদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামসহ প্রায় ১৫টি গ্রামে ও ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার গ্রামসহ প্রায় ২০টি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রায় শতাধিক শনিদেবের পূজা করেছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু বোনরা।
চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের মালতী রানী, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের অঞ্জলী রানী, রাজারহাট সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের বাসন্তী রানীসহ বেশ কয়েকজন বলেন, ‘ভাইদের মঙ্গলের জন্য শনিদেবের পূজা করছি। উল্লেখ আছে, সম্প্রতি শনিদেবের স্বপ্নে দেখানো নির্দেশনা অনুযায়ী এই পূজা অনুষ্ঠিত হয়েছে। শুধু আমরা না অত্র অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন গ্রামে এমন পূজার দৃষ্টান্ত দেখা যাচ্ছে।’
এ ব্যাপারে সনাতন ধর্মাবলম্বী গৃহবধুরা বলেন, ‘গ্রামে ঘুরে ভিক্ষা করে পাওয়া অর্থ ও চাল দিয়েই এই পূজা সম্পন্ন করা হয়। আর বোনরা তাদের ভাইদের কাছ থেকে নতুন শাড়ী কাপড় নিয়ে পরিধান করে শনিদেবের সামনে পূজায় বসে আঁচল পেতে ভাইদের মঙ্গল কামনা করেন। এলাকায় অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে এই পূজা দেখে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা আরও বলেন, পূজার মাধ্যমে তাদের ভাইদের মঙ্গল সাধিত হবে এবং এমন পূজার মাধ্যমে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও ভক্তিকে আরো বেশি জাগ্রত করবে।’
শাস্ত্রে আছে, শনি সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর (সূর্যদেবের স্ত্রী ও দেব বিশ্বকর্মার কন্যা দেবী সংজ্ঞার ছায়া থেকে সৃষ্ট দেবী ছায়া) পুত্র, এজন্য তাকে ছায়াপুত্র-ও বলা হয়।
শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা যমদেব বা ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর অনুজ ভ্রাতা। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে একদিন শনির ধ্যানের সময়, তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতে পতœী ধামিনী বা মন্দা শনিদেবকে অভিশাপ দিলেন, আমার দিকে তুমি ফিরেও চাইলে না! এরপর থেকে যার দিকে চাইবে, সে-ই ভস্ম হয়ে যাবে।
এ বিষয়ে ফুলখাঁর চাকলা ব্রাক্ষণ পাড়ার শাস্ত্রীক ব্রাক্ষণ স্বর্ণকমল মিশ্র বলেন,‘শনিবারে শনিদেবের পূজা করা শুভ। প্রতি শনিবার এই পূজায় মিলবে শনিদেবের কৃপা, আসে সাফল্য। অনেক বাঙালি বাড়িতে শনিদেবের পূজা করা হয় না, কারণ অনেকে শনিদেবকে ভয় করেন। জ্যোতিষশাস্ত্র মতে কারোর কুষ্ঠিতে শনিদেবের প্রবেশ ঘটলে সাড়ে সাত বছর ধরে জীবনের নানাবিদ খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, হিন্দুদের পুজার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোথাও আইনশৃঙ্খলা বিঘেœর কোন ঘটনার খবর পাইনি।
(পিএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
২৭ জুন ২০২৬
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘কাউকে কোন ছাড় নয়’
-1.gif)







