E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদাবাজি বন্ধে এমপি আলী আজমের কঠোর হুঁশিয়ারি

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৮:৩২:০৬
চাঁদাবাজি বন্ধে এমপি আলী আজমের কঠোর হুঁশিয়ারি

হাবিবুর রহমান, ঝিনাইদহ : চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঝিনাইদহ- ২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।

তিনি বলেন, ‘সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্ট করে ছোট ছোট যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে একটি চক্র সেই খেটে খাওয়া মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে। এই চাঁদাবাজি কিছুতেই মেনে নেওয়া হবে না। তাদের ছাড় দেওয়া হবে না।’

আজ রবিবার দুপুরে চাঁদাবাজি বন্ধে হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ শহরে মাইকিং কর্মসূচির উদ্বোধন শেষে হরিণাকুণ্ডু উপজেলা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এমপি আলী আজম মো. আবু বকর বলেন, ‘সাধারণ মানুষ আলমসাধু চালিয়ে, ভ্যান চালিয়ে, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু হরিণাকু-ু শহরের কিছু ভাই আছে, যাঁরা এই খেটে খাওয়া মানুষগুলোর কাছ থেকে চাঁদাবাজি করে। এসব চাঁদাবাজের লজ্জাও লাগে না।’

তিনি আরো বলেন, ‘আমরা চাঁদাবাজি বরদাশত করবো না। যারাই চাঁদাবাজি করবে, তারা যত বড়ই শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হবে না। যে বা যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, আজ থেকে চাঁদাবাজি ছাড়–ন। যদি চাঁদাবাজি না ছাড়েন, তাহলে আইনগতভাবে কীভাবে আপনাদের শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে।’

(এইচআর/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test