বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে এক কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ সহপাঠীরা মহাসড়ক অবরোধ করেছে ও কলেজ গেইট ভাংচুর করে। রবিবার বিকেলে বিক্ষুদ্ধ ছাত্ররা উপজেলার বনপাড়া পৌর চত্বরে অবস্থান নেয় এবং প্রায় ১ ঘন্টা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে। এছাড়াও বিক্ষুদ্ধ ছাত্ররা বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের গেইট ভাংচুর চালায়।
জানা যায়, সকালে বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের এইচএসসি টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। ফলাফলে অনুত্তীর্ণ হওয়ায় বাড়ি ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে গলায় জানালার পর্দা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শিক্ষার্থী যোশেফস বর্ণ রোজারিও (১৮)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার বিপ্লব রোজারিও এর ছেলে।
এ ঘটনা ছড়িয়ে পড়লে সহপাঠিরা বিক্ষুদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীদের দাবি কলেজ কর্তৃপক্ষ বাড়তি টাকা আয়ের লক্ষ্যে ইচ্ছে করে এইচএসসি টেস্ট পরীক্ষায় অসঙ্গতিপূর্ণ ফলাফল প্রকাশ করেছে। শিক্ষার্থীদের ভাষ্যমতে এই কলেজ থেকে এইচএসসি টেস্ট পরীক্ষায় অংশ নেয় ৫০১ জন। এতে পাশ করেছে ১০১ জন, ফেল করেছে ৩৮ জন এবং ফলাফল স্থগিত ৩৬২ জনের। ফলাফল স্থগিত করেছে মূলত আবার পরীক্ষা নেওয়ার জন্য। যা এক ধরণের ব্যবসা। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে ফেল করিয়ে দেয় বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা। ইচ্ছে করেই এই রকম ফলাফল প্রকাশ করায় একজন ছাত্র আত্মহত্যা করেছে যা সকল সহপাঠীদের মনে আঘাত করেছে বলেই সহপাঠীরা বিক্ষুদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে সড়কে নেমেছে। শিক্ষার্থীরা এই ফলাফল জটিলতা নিরসনের জন্য ২৪ ঘন্টা আলমেটাম দেয়।
মহাসড়ক অবরোধ করায় তিন দিকের সড়কে শতাধিক যানবাহন আটকা পরে। খবর পেয়ে ঘটনাস্থলে জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ এম লুৎফর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র সাহা সহ পুলিশ টীম এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ব্যাপারে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজ জানান, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদেরকে ভালো ফলাফল করানোর জন্য কিছু প্রাতিষ্ঠানিক কৌশল অবলম্বন করা হয়। তার অর্থ এই নয় যে টাকা আয় করা। এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান অনুযায়ী সার্ভিস ফি নেওয়া হয় না। এখানে ভালো ফলাফল করতে না পারলে এর ব্যর্থতা শিক্ষার্থী বা তার অভিভাবকদের চেয়ে এই কলেজের শিক্ষকদের উপরই বর্তায়। তাই শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষকদের কথা অনুযায়ী লেখাপড়া করার আহ্বান জানান তিনি।
অপরদিকে কলেজের কোন বিষয় নিয়ে অভিযোগ থাকলে তা অভিভাবক সহ উপস্থিত হয়ে অধ্যক্ষকে সরাসরি বলার পরামর্শ দেন তিনি।
(এডিসি/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ জুলাই ২০২৬
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
-1.gif)








