সাতক্ষীরায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, আহত ২
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা মারায় চালকসহ প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা- চুকনগর সড়কের পাটকেলঘাটার ভৈরবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহততের সাতক্ষীরা সদর হাসপাতাল ও একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, পটুয়াখালি জেলা শহরের সবুজবাগ ১নং লেন এর বাসিন্দা জুয়েল রানা (৪৫), তার স্ত্রী সাথী খাতুন (৩৫) ও একই এলাকার প্রাইভেটকার চালক আব্দুল কাইয়ুম (৪০)।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল রানা জানান, শ্যালকের স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য তিনি ও তার স্ত্রী সাথী খাতুন রবিবার রাতে একই এলাকার আব্দুল কাইয়ুমের প্রাইভেটকারে সাতক্ষীরা শহরের কামাননগরের সদরউদ্দিন সরদারের বাড়িতে আসছিলেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তারা চুকনগর- সাতক্ষীরা সড়কের পাটকেলঘাটা থানাধীন ভৈরবনগর নামক স্থানে পৌঁছালে ঘুমের ঘোরে থাকা চালক কাইয়ুম বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে পাশর্^বর্তী খাদে পড়ে তিনি ও তার স্ত্রীসহ চালক মারাত্মক জখম হন। তার স্ত্রীর দুটি পা ভেঙে যায়।
স্থানীয়রা তাকে ও চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ও স্ত্রী সাথী খুতুনকে ট্রমা হাসপাতালে ভর্তি করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সিভিল ডিফেন্স এর সদস্যরা দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করেছে। আহতদের চিকিৎসা চলছে।
(আরকে/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়
- ‘ফ্যামিলি কার্ড’ প্রচলনে সরকারের ব্যয় হবে ১২ হাজার ৭২ কোটি টাকা
- মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর
- ‘স্থানীয় সরকার নির্বাচন অগ্রাধিকার পাবে’
- ‘ছোট জিনিসেও এত আনন্দ’, বাগানের মূলা তোলার পর জয়া
- বসন্তের ছোঁয়ায় লোহাগড়া জুড়ে শ্বেতশুভ্র সজনে ফুলের মুগ্ধতা
- রেফারির দিকে তেড়ে গেলেও শাস্তি পাচ্ছেন না মেসি
- নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫, আহত ১২
- বেড়েছে সোনার দাম, ভরি ২৬১০৪০ টাকা
- প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
- নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- সোমবার ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- 'পূর্ব পাকিস্তানের জনগণ অন্য পন্থা অবলম্বন করতে বাধ্য হবে'
- ‘ইনকিলাব-আজাদি জুলাই গণ-অভ্যুত্থানের সম্পদ’
- ‘শান্তি-সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করব’
- ‘বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার’
- ‘লামা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে’
- পাহাড়ের কৃষিতে নতুন দিগন্ত, কাপ্তাইয়ে সনদ পেলেন ৬০ উদ্যোক্তা
- ইইউ সিবিএএম ও বাংলাদেশের রপ্তানি: বাজার থাকবে, নাকি বদলে যাবে?
- কর দিয়েও মিলছে না নাগরিক সুবিধা
- চাটমোহরে ধরইল মৎস্যজীবি পাড়ার ৪ শতাধিক পরিবার অবরুদ্ধ
- চাঁদাবাজি বন্ধে এমপি আলী আজমের কঠোর হুঁশিয়ারি
- রাজবাড়ী- ২ আসনের এমপির সঙ্গে মাদরাসা প্রধানদের মতবিনিময়
- বাড়ির পরিত্যক্ত জমিতে সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন অনেকে
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
২৩ ফেব্রুয়ারি ২০২৬
- পাংশায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়
- বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর
- নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫, আহত ১২
-1.gif)








