জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে মারপিট
দমদমা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারি আমিনুরের দেড় বছরের কারাদণ্ড
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় দোষী সাব্যস্ত করে এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। এ সময় আসামী কাঠগোড়ায় উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম আমিনুর রহমান। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের মাহাবুবর রহমানের ছেলে ও দমদমা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারি।
মামলার বিবরণে জানা যায়, ৯৪ শতক জমি নিয়ে কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের বজলুর রহমানের ছেলে আতাউর রহমাননের সঙ্গে একই গ্রামের আমিনুর রহমান ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে বচসার একপর্যায়ে আমিনুর রহমান, রহিম মোড়ল, মাহাবুবর রহমান খায়রুন্নেছা, তাসলিমা, পাপিয়া ও লুৎফুন্নেছা প্রতিপক্ষ আতাউর রহমান, তার ভাই মোখলেছুর রহমান ও তাদের মাকে পিটিয়ে জখম করে। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আতাউর রহমান বাদি হয়ে ওই বছরের ২৩ ফেব্রুয়ারি আমিনুর রহমানসহ সাতজনের নাম উল্লেখ করে কলারোয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক মোঃ আসাদুজ্জামান ওই বছরের ৬ অক্টোবর এজাহারভুক্ত আসামীদের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় সাত জনের সাক্ষ্য ও জবানবন্দি ও কাগজপত্র পর্যালোচনা শেষে আসামী আমিনুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মেহেদী হাসান আমিনুর রহমানকে উপরোক্ত কারাদণ্ডাদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান দিলু বলেন, পূর্ণাঙ্গ রায় এর কপি পাওয়ার পর তারা উচ্চ আদালতে আপিল করবেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাড. হুমায়ুন কবীর ও আসাদুর রহমান বাবু।
অ্যাড. আসাদুর রহমান বাবু আদালতের রায় এর বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- নড়াইলের ৫ খুনের ঘটনার অন্যতম হোতা রনি শিকদার আটক
- লৌহজংয়ে নব নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা
- কলারোয়ায় ছুরিকাঘাতে নিহত ১, আটক ৪
- দমদমা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারি আমিনুরের দেড় বছরের কারাদণ্ড
- নবনির্বাচিত সংসদ সদস্যকে সোনাতলা পূজা পরিষদের ফুলেল শুভেচ্ছা
- গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
- টুঙ্গিপাড়ায় সম্মাননা স্মারক পেয়েছেন ৮ প্রশাসনিক কর্মকর্তা
- গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ
- সালথার দূর্গাপুর গ্রামে নেই কোন পাকা রাস্তা, ভোগান্তিতে গ্রামবাসী
- রেল সংস্কার হবে-নাকি সিন্ডিকেটের কাছে আবারও পরাজয়?
- ২৩ ফেব্রুয়ারি: শেখ মুজিব থেকে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ
- সেলিম সামাদ মারা গেছেন
- শহীদ মিনারে মোনাজাত ও প্রাসঙ্গিক স্মৃতি
- পাংশায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়
- ‘ফ্যামিলি কার্ড’ প্রচলনে সরকারের ব্যয় হবে ১২ হাজার ৭২ কোটি টাকা
- মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর
- ‘স্থানীয় সরকার নির্বাচন অগ্রাধিকার পাবে’
- ‘ছোট জিনিসেও এত আনন্দ’, বাগানের মূলা তোলার পর জয়া
- বসন্তের ছোঁয়ায় লোহাগড়া জুড়ে শ্বেতশুভ্র সজনে ফুলের মুগ্ধতা
- রেফারির দিকে তেড়ে গেলেও শাস্তি পাচ্ছেন না মেসি
- নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫, আহত ১২
- বেড়েছে সোনার দাম, ভরি ২৬১০৪০ টাকা
- প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
- নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- টুঙ্গিপাড়ায় সম্মাননা স্মারক পেয়েছেন ৮ প্রশাসনিক কর্মকর্তা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
- নড়াইলের ৫ খুনের ঘটনার অন্যতম হোতা রনি শিকদার আটক
- লৌহজংয়ে নব নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা
- কলারোয়ায় ছুরিকাঘাতে নিহত ১, আটক ৪
- দমদমা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারি আমিনুরের দেড় বছরের কারাদণ্ড
- নবনির্বাচিত সংসদ সদস্যকে সোনাতলা পূজা পরিষদের ফুলেল শুভেচ্ছা
- গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
- টুঙ্গিপাড়ায় সম্মাননা স্মারক পেয়েছেন ৮ প্রশাসনিক কর্মকর্তা
- সালথার দূর্গাপুর গ্রামে নেই কোন পাকা রাস্তা, ভোগান্তিতে গ্রামবাসী
- পাংশায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়
- বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর
- নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫, আহত ১২
-1.gif)








