E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লৌহজংয়ে নব নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৮:৪৯:৫৫
লৌহজংয়ে নব নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ- ২ (লৌহজং- টঙ্গীবাড়ি) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদের সঙ্গে লৌহজং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে লৌহজং উপজেলা প্রশসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নব নির্বাচিত এ সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হোন। তিনি সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আজাদ বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও শাসনেপ্রর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, সরকারি লৌহজং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুর রহমান সিকদার, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম, লৌহজং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, নির্বাচন অফিসার জীবন ইবনে মাসুম, সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সিসহ বিভিন্ন দপ্তরের প্রধানসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।

(এমকে/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test