যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরতলীর কানাইতলা এলাকায় অবস্থিত ডেল্টা এলপিজি লিমিটেড নামে একটি স্যাটেলাইট বটলিং প্লান্টে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাস সিলিন্ডার ভরে বাজারজাত করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লান্টটির নিজস্ব অনুমোদন থাকলেও সেখানে জি গ্যাস, জেএমআই এলপিজিসহ বিভিন্ন নামি কোম্পানির সিলিন্ডার নিপিল করে ডিলারের মাধ্যমে বাজারে ছাড়ার কাজ দীর্ঘদিন ধরে চলছিল।
অভিযোগ রয়েছে, খুলনা জেলার নুর ইসলাম নামে এক ব্যবসায়ী স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন।
রবিবার মধ্যরাতে মিডিয়া কর্মীদের সাথে নিয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ডেল্টা কোম্পানী বিস্ফোরক পরিদপ্তরের একটি লাইসেন্স ব্যবহার করে একটির স্থলে তিনটি ব্রান্ডের ভিন্ন নামের ব্যবহারিক গ্যাস সিলিন্ডার ভরে বাজারজাত করে আসছিল।গোপন সূত্রে এ অবৈধ কারবারের খবর পেয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মামুন, কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক দেবাশীষ এবং সহকারি উপপরিদর্শক ফজলুর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মিডিয়া কর্মীদের সাথে নিয়ে সেখানে অভিযান চালায়। পুলিশ ও মিডিয়া কর্মীদের সামনে মালিক পক্ষ একটি ব্রান্ডের অনুমোদনের কাগজপত্র দেখাতে পারলেও বাকি দুটি ব্রান্ডের অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন । পুলিশ পরিদর্শক মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ভোক্তা অধিকার অথবা ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালালে ভাল হয়। তবে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কেনো অবৈধ মালামালগুলি আটক করলো না তার উত্তর না দিয়েই তিনি মোবাইলের লাইন কেটে দেন।
সূত্র বলছে, মালিক পক্ষের কাছ থেকে পুলিশ বড় অংকের উৎকোচ নিয়ে অবৈধ মালামাল আটক না করে থানায় ফিরে যায়। ঘটনাস্থলে উপস্থিত মিডিয়া কর্মীরা জানান, মালিক পক্ষের সাথে পুলিশের যে দফারফা হয়েছে তা অনুমান করা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত মিডিয়া কর্মীদেরও ম্যানেজ করার চেষ্টা চালায় মালিকের ছেলে নাজমুল হোসেন ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লান্টটির নিজস্ব অনুমোদন থাকলেও সেখানে অন্য কোম্পানির সিলিন্ডার নিপিল করে ডিলারের মাধ্যমে বাজারে ছাড়ার কাজ দীর্ঘদিন ধরে চলছিল।
রাতে পুলিশের একটি টিম ওই প্লান্টে অভিযান চালায়। তবে রহস্যজনক কারণে তারা কোনো দৃশ্যমান ব্যবস্থা না নিয়েই প্লান্ট ত্যাগ করে চলে যায় । অভিযানের কিছুক্ষণ পর প্লান্ট মালিকের ছেলে নাজমুল হোসেন খুলনা থেকে যশোরে এসে পুলিশের সাথে দেনদরবার করেন বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছেন। তবে পুলিশ চলে যাওয়ার পর পরই আবার প্লান্টে গ্যাস নিপিলের কাজ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই প্লান্টে গিয়ে দেখা গেছে শ্রমিকরা বিভিন্ন নামী -দামি ব্র্যান্ডের সিলিন্ডার ভরার কাজ করছেন। সেখানে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। বিশেষ করে গভীর রাতে ঝুঁকিপূর্ণ পরিবেশে এই অবৈধ কাজ চালানো হচ্ছে। যা বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছেন অভিজ্ঞ মহল ।
স্থানীয় সচেতন মহল বলছেন, এভাবে অনিয়ন্ত্রিত ও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভর্তি করা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিস্ফোরক পরিদপ্তরের একজন কর্মকর্তা জানান , যে কয়টি ব্র্যান্ডের গ্যাস নিপিল করা হবে তার প্রত্যেকটির বিস্ফোরক লাইসেন্স লাগবে এবং নির্ধারিত সময়ে তা নবায়ন করতে হবে। এছাড়া ফায়ার লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র ও ইউনিয়ন বা পৌরসভার ট্রেড লাইসেন্স লাগবে।
তবে ডেল্টা কোম্পানির মালিকের ছেলে নাজমুল হোসেন জানান, আমাদের কিছু কাগজপত্র এখনো হয়নি। তাই তিনি পুলিশ ও মিডিয়া কর্মীদের বিষয়টি ছাড় দেয়ার অনুরোধ করেন।
এ ব্যাপারে ডেল্টা এলপিজি লিমিটেড এর মালিক নুর ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইলে ফোন রিসিভ করেননি।
(এসএমএ/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








