অতিরিক্ত খাজনার নামে চাঁদাবাজি বন্ধ না করলে আন্দোলনের হুশিয়ারি
হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহ পৌরসভার হাটবাজার থেকে অতিরিক্ত খাজনা আদায় ও খাজনার নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
ইজারাদারের বিরুদ্ধে খাজনার নামে চাঁদাবাজি অভিযোগ তুলে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন শহরের নতুন হাটখোলা বাজার ব্যবসায়ীরা।
এ সময় বাজারের মাছের আড়ৎদার বাদশা বুলবুল, আব্দুল করিম মিয়া, কাঁচা মালের আড়ৎদার হুমায়ন কবির কল্লোল ও গোস্ত ব্যবসায়ী মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা দাবি করেন, জেলা প্রশাসন ও পৌরসভার দোহায় দিয়ে এবং ইজারামূল্য অতিরিক্ত নির্ধারণের অজুহাতে ইজারাদার খেয়ালখুশি মতো ইজারা নিচ্ছেন। খাজনা রশিদ ছাড়াও ইজারাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে চাঁদা নিচ্ছে।
বাদশা মিয়া ও হাফিজুর রহমান নামে দুই ব্যবসায়ী অভিযোগ করেন, আগে এক মণ কাঁচা মালে চার টাকার খাজনা ছিল। এখন সেই খাজনা মন প্রতি ১৬০ টাকা দিতে হচ্ছে। চট খাজনা আগে ১৫ থেকে ২০ টাকা ছিল। এখন দ্বিগুন আদায় করা হচ্ছে। একজন গৃহস্থ চারটি কদু বিক্রি করতে এসে তাকে দিতে হচ্ছে ৫০ টাকা।
রহমত আলী ও হাবিব বলেন, একটা ছাগল বিক্রি হলে দুই হাজার টাকার খাজনা আদায় করা হচ্ছে। অথচ আগে তাদের এতো টাকার খাজনা দিতে হয়নি। খাজনা আদায়ের রশিদ না দিয়েই জোর করে এই টাকা আদায় করা হচ্ছে বলে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেন।
ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, তাদের অভিযোগ আমলে নিয়ে প্রশাসন যদি খাজনা আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজী বন্ধ না করে তবে হাট বাজার বন্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ইজারাদার আক্তার হোসেন ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে বলেন, আগে যেমন খাজনা আদায় করা হতো এখনো সেই নিয়মেই খাঁজনা আদায় হচ্ছে। নিয়মের বাইরে কিছু করা হচ্ছে না। ঝিনাইদহ পৌরসভাকে খাজনার সাইনবোর্ড ঝুলিয়ে দেবার জন্য একাধিকবার বলা হলেও তারা দিচ্ছে না। এ কারণে কিছুটা সমস্যা হচ্ছে।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, খাজনার নামে ইজারাদারের লোকজন যদি বেশি টাকা আদায় করে তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক টাকাও যাতে বেশি নিতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ব্যবসায়ীরা যদি লিখিত অভিযোগ দেন তবে তদন্ত করে হাটের ইজারা বাতিল করা হবে।
(এইচআর/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, আ.লীগের দুই নেতা কারাগারে
- ৩ মাসের মধ্যে চিকিৎসকদের ২৪ ঘণ্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন বাবর এমপি
- অতিরিক্ত খাজনার নামে চাঁদাবাজি বন্ধ না করলে আন্দোলনের হুশিয়ারি
- মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন
- হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা
- রাজৈরে আওয়ামী লীগের বন্ধ অফিসের গেটে জাতীয় পতাকা উত্তোলন
- বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে কৃষকের জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা
- অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ
- গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
- টাঙ্গাইলে মাংস বিক্রির জন্য ঘোড়া জবাই, আটক ৪
- ৮ কোটি টাকার ক্যাথল্যাব অচল: হৃদরোগ চিকিৎসা থেকে বঞ্চিত ফরিদপুরবাসী
- ফরিদপুরে এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব হায়দার মোল্যার পদত্যাগ
- ফুলপুরে হাসপাতাল পরিদর্শনে নতুন এমপি মুহাম্মদুল্লাহ্
- ঈশ্বরদীতে বিদেশি নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক
- ফরিদপুরে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
- ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- দুর্নীতি-চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না: কারণ রাষ্ট্র নয়, রাজনীতিই তার আশ্রয়
- ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি
- কনেকটিকাটে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাগুন উদযাপন
- যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম
- কানেকটিকাটে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন
- অসহায় ফারুকের সহায় হয়ে দাঁড়ালেন দিলদার হোসেন কাপ্তাইয়ে প্রশংসিত সাবেক চেয়ারম্যান
- 'অন্য গ্রামে বসতি গড়েও প্রাণে বাঁচলেন না তারা'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঈশ্বরদীতে বিদেশি নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ
- টাঙ্গাইলে মাংস বিক্রির জন্য ঘোড়া জবাই, আটক ৪
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
২৪ ফেব্রুয়ারি ২০২৬

-1.gif)