E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, আ.লীগের দুই নেতা কারাগারে 

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৯:০৯:০৮
সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, আ.লীগের দুই নেতা কারাগারে 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টির মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সী (৫০)।

এসআই মাহফুজুর রহমান বলেন, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের পর টুঙ্গিপাড়া উপজেলার মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটায় সজ্জিত হয়ে সড়কে আগুন জ্বালিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারা করে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় মামলা হয়। এঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, এঘটনায় গত বছরের ২০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪৬ নেতাকর্মীদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন এসআই মনির হোসেন। মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে মোট ২১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test